তদারকি

আপনার দোকান এখন আপনার ফোনে

Stock, order, packing, courier — সব এক app-এ। ফোনে wp-admin খুলে কষ্ট করার দিন শেষ।

কোনো card লাগবে না। আগে টাকা দিতে হবে না। Install করলেই চলবে।

WooCommerce-এর সাথে চলে Website-এ কিছুই বদলায় না প্রতিদিন 2টি আসল দোকান চালাচ্ছে

ফোনে wp-admin — চেনা লাগছে?

WooCommerce বানানো হয়েছে desktop-এর জন্য, ফোনের জন্য নয়। প্রতিদিন যা হয়:

তদারকিতে যা বদলায়

নতুন কিছু শিখতে হবে না। আপনার WooCommerce যেমন আছে, ঠিক তেমনই থাকবে।

Stock

10 সেকেন্ডে ঠিক করুন

যেকোনো product-এর stock ফোন থেকেই বদলান। Website-এ সাথে সাথে update হয়ে যায় — আর কাউকে বলতে হয় না।

Staff

যতটুকু দরকার, ততটুকুই

প্রত্যেক staff-এর আলাদা PIN। কে stock দেখবে, কে order ধরবে, কে কিছুই বদলাতে পারবে না — আপনি ঠিক করবেন। WordPress-এর password কাউকে দিতে হয় না।

Packing

ভুল ধরা পড়ে ব্যাগ বন্ধ হওয়ার আগে

প্রতিটা order-এর item টিক দিয়ে মিলিয়ে নিন। ভুল parcel ফেরত এলে courier খরচ দুইবার যায় — সেটা আটকানোই আসল কাজ।

Order

চ্যাটের order-ও হিসাবে থাকে

Messenger বা WhatsApp-এ বিক্রি হলে app-এই লিখে রাখুন। Stock নিজে থেকে কমবে, মাস শেষের হিসাবেও ধরা থাকবে।

Courier

ঠিকানা আর টাইপ করতে হবে না

Steadfast আর Pathao-তে সরাসরি booking, tracking number নিজে থেকেই order-এ বসে যায়। অন্য courier হলে number-টা হাতে লিখে রাখলেই চলবে।

Report

কোনটায় লাভ, কোনটায় নয়

কোন product বেশি চলছে, কোনটায় টাকা আটকে আছে, কোন এলাকা থেকে parcel বেশি ফেরত আসে — হিসাব দেখে, অনুমানে নয়।

ডেমো নয় — প্রতিদিন চলছে

তদারকি বানানো হয়েছে দুইটা আসল দোকান চালাতে গিয়ে — Sassy Secret আর Soothing BD। এখানে যেসব সমস্যার সমাধান আছে, সেগুলো বানানো নয় — প্রতিদিন সামনে আসা।

শুরু করতে 3টা ধাপ

সব মিলিয়ে 2 মিনিট। Developer লাগবে না।

1

Plugin install

WordPress-এ তদারকি plugin-টা upload করে activate করুন। Website-এ আর কিছুই বদলায় না।

2

App install

ফোনে তদারকি app-টা install করুন। Android-এ চলে।

3

Code দিয়ে connect

WordPress থেকে একটা 6 অক্ষরের code নিন, app-এ বসান। ব্যস — আপনার দোকান ফোনে।

10 দিন ফ্রি শুরু করুন

10 দিন পুরো ফ্রি, সব feature সহ। ভালো লাগলে তারপর টাকা।

আর যা যা আছে, তার সাথে তুলনা

ফ্রি WooCommerce app, Dakio বা BD Commerce-এর মতো platform, courier-এর panel — প্রত্যেকটা কী পারে আর কোথায় গিয়ে থেমে যায়, সব খোলাখুলি লেখা আছে।

পুরো তুলনাটা দেখুন

দাম

প্রথম 10 দিন ফ্রি। আগে ব্যবহার করুন, পছন্দ হলে তারপর টাকা দিন।

1 মাস
৳299
নিন
3 মাস
৳799
মাসে ৳266 · 11% কম
নিন
সবচেয়ে জনপ্রিয়
6 মাস
৳1,399
মাসে ৳233 · 22% কম
নিন
1 বছর
৳2,500
মাসে ৳208 · 30% কম
নিন

bKash-এ payment করা যায়। টাকা দেওয়া বন্ধ করলেও আপনার কোনো data মুছবে না।

যা জিজ্ঞেস করা হয়

আমার website-এর কোনো ক্ষতি হবে না তো?

না। তদারকি আপনার WordPress-এ শুধু একটা admin screen যোগ করে, আর app-এর জন্য কিছু endpoint। আপনার theme, product, order, checkout — কিছুই বদলায় না। Plugin বন্ধ করে দিলে সব আগের মতোই।

টাকা দেওয়া বন্ধ করলে কী হবে?

App-টা lock হয়ে যাবে। কিন্তু কোনো data মুছবে না — product, order, staff, সব যেমন ছিল তেমনই থাকবে। আবার টাকা দিলে ঠিক যেখানে ছিলেন সেখান থেকেই শুরু। আর আপনার দোকান বা website কখনোই বন্ধ হয় না।

Staff-কে কি WordPress-এর password দিতে হবে?

না — এটাই সবচেয়ে কাজের সুবিধাগুলোর একটা। প্রত্যেক staff-এর আলাদা PIN। কে কী দেখবে, কে কী বদলাতে পারবে, আপনি ঠিক করে দেবেন। কেউ চলে গেলে তার access এক tap-এ বন্ধ।

কোন কোন courier চলে?

Steadfast আর Pathao-তে সরাসরি booking করা যায়। অন্য courier ব্যবহার করলেও সমস্যা নেই — tracking number-টা order-এ লিখে রাখলেই customer দেখতে পাবে।

iPhone-এ চলবে?

এখন শুধু Android-এ। iPhone পরে আসবে।

আমার দুইটা দোকান আছে — দুইটাই চালানো যাবে?

যাবে। একই app-এ দুইটা দোকান রাখতে পারবেন, দরকারমতো switch করে নেবেন। প্রতিটা দোকানের staff আর PIN আলাদা। প্রতিটা দোকানের জন্য আলাদা licence লাগবে।

ফ্রি WooCommerce app-টার সাথে পার্থক্য কী?

অফিসিয়াল app ভালো, আর ফ্রি — কিন্তু ওটায় শুধু Administrator বা Shop Manager ঢুকতে পারে, আর Shop Manager আপনার WooCommerce-এর সব setting বদলাতে পারে। শুধু stock দেখার permission দেওয়ার কোনো উপায় নেই — দিলে সবই দিতে হয়। তদারকি ঠিক উল্টো দিক থেকে বানানো: প্রত্যেক staff-এর আলাদা PIN, আর আপনি যেটা tick করবেন ঠিক সেটাই সে পারবে। এছাড়া যেগুলো অফিসিয়াল app করে না — packing মিলিয়ে দেখা, courier booking, আর Messenger-এর বিক্রি app-এ তুলে রাখা — সেগুলোও আছে।

আমার customer-এর তথ্য কি আপনারা দেখতে পান?

না। Plugin চলে আপনার নিজের WordPress-এ, আর app কথা বলে সরাসরি আপনার site-এর সাথে — আমাদের দিয়ে কিছু যায় না। App-এ কোনো analytics বা crash-reporting SDK নেই। Licence-ও যাচাই হয় আপনার server-এ, offline — তাই সেটার জন্যও কোথাও কিছু পাঠাতে হয় না। আমরা শুধু ততটুকুই পাই যতটুকু আপনি কেনার সময় নিজে লিখে দেন।

টাকা ফেরত পাওয়া যাবে?

10 দিনের ফ্রি সময়টা ঠিক এই কারণেই — নিজের আসল দোকানে চালিয়ে দেখুন, কাজে লাগলে তবেই টাকা দিন। সেজন্য কেনার পরে টাকা ফেরত দেওয়া হয় না। তবে কিছু কাজ না করলে বলুন — ঠিক করে দেওয়া আমাদের দায়িত্ব।

আজই শুরু করুন

10 দিন পুরো ফ্রি। কোনো card লাগবে না, কোনো টাকা লাগবে না।

সমস্যা হলে জানান — setup-এ সাহায্য করা হবে।

10 দিন ফ্রি শুরু করুন