সর্বশেষ হালনাগাদ: জুলাই 2026
সংক্ষেপে: আপনার দোকানের তথ্য আপনার নিজের server-এ থাকে। আমরা সেটা পাই না — চাইলেও পেতাম না, কারণ software-টা সেভাবেই বানানো।
তদারকি plugin চলে আপনার নিজের WordPress-এ, আর app কথা বলে সরাসরি আপনার site-এর সাথে। আপনার product, order, customer, stock — কোনো কিছুই আমাদের কোনো server দিয়ে যায় না, আর আমাদের কাছে জমাও থাকে না।
কোনো advertising বা tracking SDK নেই — Google Analytics নেই, Facebook SDK নেই, আর আপনার দোকানের তথ্য কোথাও পাঠানো হয় না। দুইটা Google পরিষেবা ব্যবহার হয়: Firebase Cloud Messaging, যাতে staff-এর ফোনে notification যায় (Google একটা device token পায়, message-এর লেখাটা তৈরি হয় আপনার নিজের site-এ), আর Firebase Crashlytics, যা app হঠাৎ বন্ধ হলে technical report পাঠায় (ভুলটা কোথায় হলো — কোনো order বা customer-এর তথ্য নয়)। এ ছাড়া app কথা বলে শুধু আপনার দোকানের ঠিকানার সাথে, আর যে courier-এ আপনি নিজে booking দেন তার সাথে।
আপনি চাইলে নিজের Page যুক্ত করতে পারেন, তখনই কেবল এটা কাজ করে। আমরা Facebook-এর কাছে শুধু তিনটি জিনিস চাই: আপনার Page-এর তালিকা দেখা, আপনার নিজের post-এর reach ও click পড়া, আর আপনি যে post-টা দিতে বলবেন সেটা প্রকাশ করা। Access token জমা থাকে আপনার নিজের website-এ, আমাদের কাছে নয়। Staff যখন Post চাপে কেবল তখনই post যায় — নিজে থেকে কিছু যায় না। আপনার inbox, follower বা কারো ব্যক্তিগত profile আমরা পড়ি না। Settings-এ Disconnect চাপলে token সঙ্গে সঙ্গে মুছে যায়।
আপনার licence key যাচাই হয় আপনার নিজের server-এ, plugin-এর ভেতরে রাখা একটা public key দিয়ে। এর জন্য আমাদের কাছে কিছু পাঠাতে হয় না — তাই আপনি কখন app চালান, কতটা চালান, আমরা জানি না।
আপনি যখন licence কেনেন, তখন এই website-এ আপনি যা লেখেন সেটুকুই আমরা পাই — নাম, মোবাইল নম্বর, email, আপনার দোকানের ঠিকানা (domain), আর bKash-এর payment reference। এগুলো লাগে licence বানাতে, আপনাকে পাঠাতে, আর পরে সাহায্য করতে। এগুলো কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
todaroki.com একটা WordPress site, WooCommerce দিয়ে চলে। WooCommerce order-এর সাথে সাধারণ কিছু তথ্য রাখে — কোন link থেকে এসেছেন, browser-এর নাম। এই landing page-এ কোনো advertising বা tracking script বসানো নেই।
আমাদের বলুন, মুছে দেওয়া হবে। শুধু হিসাবের কাগজপত্র (কেনার record) রাখতে হয়, কারণ ব্যবসার হিসাব রাখা আইনত বাধ্যতামূলক।